হাওজা নিউজ এজেন্সি : বাসিজ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে দেশটির জনগণ।
তিনি আরও বলেন, শক্তিশালী ইরান গড়ে তোলা এবং জাতীয় উন্নয়ন ও শক্তি বৃদ্ধি করতে দেশের বিপুল জনশক্তি ও বাসিজি চেতনাকে কাজে লাগাতে হবে।
মেজর জেনারেল আহমদ ওয়াহিদি বলেন, আধিপত্যবাদী শক্তি ও ইহুদিবাদী গোষ্ঠীর সম্মিলিত ফ্রন্টের বহুমুখী হুমকি মোকাবিলা এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষায় বাসিজ রাষ্ট্রব্যবস্থার একটি শক্তিশালী বাহিনী হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার জবাবে দেশটির সামরিক বাহিনী ও জনগণ তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া জানাবে। একই সঙ্গে এমন সব বিস্ময়কর পদক্ষেপ নেওয়া হবে, যা শত্রুর কল্পনারও বাইরে।”
আপনার কমেন্ট